বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

মধ্যরাতে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হওয়াতে মাঝ নদীতে দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে।

শনিবার সকালে নিশ্চিত করেন-বিআই ডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন।

সকালের গোয়ালন্দের হাঁটাপাঁটির সদস্য ও প্রধান শিক্ষক সুশীল কুমার রায় বলেন, আজকে রাত থেকেই প্রচুর কুয়াশার কারণে রাস্তাঘাটে কোনো কিছুই দেখা যাচ্ছে না, ঘন কুয়াশায় জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বলে জানান।

মহাসড়কের পাশের থাকা চায়ের দোকানী মধুর খান বলেন, আমার জীবনে এই প্রথম এতো কুয়াশা দেখছি। শুক্রবার রাত থেকে কুয়াশার কারণে দোকানে কোনো কাস্টমার নেই। বেচাকেনা কমে গেছে। রাস্তাঘাটে কোনো মানুষ নেই।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বর্তমানে এ নৌরুটে ১১টি ছোটবড় ফেরি চলাচল করছে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD