শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মুক্তির প্রথম দিনে কত আয় করলো বিজয়-রাশমিকার সিনেমা?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

থালাপাতি বিজয় অভিনীত আলোচিত সিনেমা ‘বারিসু’। ভামসি পায়দিপল্লী পরিচালিত এ সিনেমায় বিজয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। বুধবার (১১ জানুয়ারি) মুক্তি পেয়েছে এ সিনেমার তামিল-হিন্দি ভার্সন। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে সাড়া ফেলেছে সিনেমাটি।

স্যাকনিল্ক ডটকমের তথ্য অনুসারে ‘বারিসু’ সিনেমাটি তামিল নাড়ুতে আয় করেছে ১৭ কোটি রুপি, কর্নাটকে ৫ কোটি রুপি, কেরালায় ৩.৫ কোটি রুপি, অন্যান্য রাজ্যে ১ কোটি রুপি আয় করেছে ‘বারিসু’। যার মোট আয় দাঁড়িয়েছে ২৬.৫০ কোটি রুপি।

ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির দিনেই বক্স অফিসে দারুণ পারফর্ম করেছে ‘বারিসু’। অনেক জায়গায় ভোর ৪টায় শো শুরু হয়েছে। বক্স অফিসে সিনেমাটির দাপট আরো বাড়বে। বিশেষ করে আগামী শনি-রোববার এ সিনেমার বক্স অফিসের আসল চিত্র বোঝা যাবে।

পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজয়-রাশমিকার এই সিনেমা। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিল রাজু। আগামী ১৪ জানুয়ারি তেলেগু ভাষায় ‘বারিসুড়ু’ শিরোনামে মুক্তি পাবে। মুক্তির আগেই সিনেমাটি ১০০ কোটি রুপি আয় করেছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD