বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উচিতপুর মোড়ে ঘন কুয়াশায় দুই ট্রাকের সংঘর্ষে রাসেল (১৮) নামের ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর ৫টায় এ ঘটনা ঘটে। নিহত হেলপার নওগা মহাদেবপুর থানার মহদেবপুর গ্রামের মৃত কামরুর হাসানের ছেলে রাসেল (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।

স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে রাস্তা ঠিকমত দেখতে না পাওয়ায় ও চালকের ঘুম ঘুম ভাব থাকায় দিনাজপুর ছেড়ে আসা ধান বোঝাই একটি ট্রাকের ফুলবাড়ি মহাসড়কে উচিতপুর বাজারের মোড়ে ফুলবাড়ি থেকে আসা একটি কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ধান বোঝাই ট্রাকের হেলপার রাসেল নিহত হন। এ সময় দুই ট্রাকের চালক ও একজন হেলপারকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD