বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইজতেমা উপলক্ষে আজ মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ আজ রোববার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯ ঘণ্টা চালানো হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ ছাড়া বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কোম্পানির যুগ্ম সচিব মোহাম্মদ আবদুর।

তিনি বলেন, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার। মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বিরতিহীনভাবে মেট্রোরেল চলানো হবে।

যুগ্ম সচিব বলেন, এই উপলক্ষে যাত্রী সাধারণের চলাচল ব্যবস্থাপনার সুবিধার্থে শুধু ২২ জানুয়ারি বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে (উত্তরা উত্তর ও আগারগাঁও) এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

উল্লেখ্য, গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন আজ। বেলা ১২টার পর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আয়োজন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD