শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক চীনের সংশোধিত প্রতিরক্ষা নতুন আইনে প্রভাব পড়বে প্রায় প্রতিটি খাতে মালয়েশিয়ায় ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর ঘোষণা ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের

শূন্যরেখায় আর কোনো রোহিঙ্গা নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আর কোনো রোহিঙ্গা নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শূন্যরেখায় থাকা রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইমদাদ হকের সার্বিয়া ভ্রমণবিষয়ক ‘সার্বিয়া: শুভ্র শহরের দেশে’ বইয়ের প্রকাশনা উৎসব শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, শূন্যরেখায় আর কোনো রোহিঙ্গা নেই। অনেক বছর ধরে শূন্যরেখায় কিছু রোহিঙ্গা ছিল। এরা মাদক কারবারির সঙ্গে জড়িত ছিল। তবে ভালো খবর হলো- সেখানে (শূন্যরেখায়) আর কোনো রোহিঙ্গা নেই। তাদের রেজিস্ট্রেশন করা হয়েছে। আমাদের কিছু অসুবিধা হচ্ছে, দেখা যাক কী হয়।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন রাখাইনে দুই পক্ষ যুদ্ধ করছে। তারাই এসব রোহিঙ্গার ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আর এদের মধ্যে কিছু রোহিঙ্গা আমাদের এখানে ঢুকে পড়েছে। কী করবেন। সব লোককে ঢুকতে দিইনি। তবে যারা ঢুকেছে তাদের আমরা নম্বর (রেজিস্ট্রেশন) দিচ্ছি। আবার এদের মধ্যে অনেকের ইউএইচসিআরের কার্ডও রয়েছে। ওদের তো আমরা বিদায় করতে পারছি না।

নতুন করে আর কোনো রোহিঙ্গাকে নেওয়া হবে না বলেও জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD