বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভোটকেন্দ্রের ভেতর থেকে ককটেল উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করেছে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটকেন্দ্রের ভেতরের এক কোনায় একটি পরিত্যক্ত ককটেল পাওয়া গেছে। র‍্যাবের বোম ডিসিপোজাল ইউনিট ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়। তারা এটি নিষ্ক্রিয় করবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ থেকে বিএনপি’র সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এর আগে একই ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সামিউল হক এবং নৌকার প্রার্থী আব্দুল ওদুদের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রে উত্তপ্ত পরিস্থিতি ছিল। পরে পুলিশ, র‍্যাব ও ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD