শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শাকিবের সঙ্গে সম্পর্ক জোড়া লাগার বিষয়ে যা বললেন অপু বিশ্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

ঢালিউডের সাবেক তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাস। বিচ্ছেদের ছয় বছরের মাথায় ফের তাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়ে কানাঘুষা চলছে।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস একটি গণমাধ্যমকে জানান, ‘শাকিব একজন ভালো মনের মানুষ। এখন তার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ করছি। সন্তান, পরিবার-পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার।’

তিনি আরও বলেন, ‘আমরা দুজন মিলেই জয়কে স্কুল থেকে আনা-নেওয়া করি। কখনও আমি রেখে আসি, শাকিব নিয়ে আসে। আবার কখনও শাকিব রেখে আসে, আমি নিয়ে আসি। এছাড়াও মাঝেমধ্যে সে (শাকিব) আমার ব্যক্তিগত ও মিডিয়াতে কাজের ব্যাপারেও পরামর্শ দেয়।’

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু জানান, ‘শাকিব যদি আমার পাশে না থাকত, তাহলে এই অপু বিশ্বাস হতে পারতাম না। সহ-অভিনেতা হিসেবে তিনি আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছেন। আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই শাকিবের প্রতি সেই সম্মান সারাজীবন থাকবে।’

প্রসঙ্গত, চিত্রনায়ক শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। তাদের সংসারে আব্রাম খান জয় নামে এক পুত্রসন্তান রয়েছে। ছেলের বয়স যখন দুই বছর, তখন তারা বিচ্ছেদের পথে হাঁটেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD