শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ঢামেকে নিপাহ ভাইরাসে যুবকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন শাহ আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবক নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ (১৩ ফেব্রুয়ারি) রাতে মারা গেছেন।

মৃত শাহ আলম নরসিংদীর রায়পুরা উপজেলার জালাল হোসেনের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

মৃতের ভগ্নিপতি রাসেল মিয়া জানান, এলাকায় একটি চীনা কোম্পানিতে চাকরি করতেন শাহ আলম। গত ৯ ফেব্রুয়ারি হঠাৎ শরীরে জ্বর অনুভব করেন তিনি। এরপর ফার্মেসি থেকে প্যারাসিটামল ট্যাবলেট এনে সেবন করানো হয় তাকে। পরদিন (১০ ফেব্রুয়ারি) জ্বর আরও বেড়ে যায় এবং তিনি মাথা ঘুরে পড়ে যান। বমিও করেন। এই অবস্থা দেখে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ওইদিন (১০ ফেব্রুয়ারি) রাতেই তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

রাসেল মিয়া আরও জানান, ঢামেকে ভর্তি করানোর পর থেকে তার অবস্থার আরও অবনতি হতে থাকে। কথাও বলতে পারেননি আর। চিকিৎসকরা আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) জানান, শাহ আলম নিপা ভাইরাসে আক্রান্ত। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD