বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দাদি-নাতনির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

রাজধানীর তুরাগে বিয়ের অনুষ্ঠান শেষে নাতনিকে কোলে নিয়ে হেঁটে বাসায় ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় দাদি ও নাতনি নিহত হয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসমাইল সরদারের স্ত্রী মাজেদা বেগম খুকি (৪৫) ও তার নাতনি রাফিয়া (৬ মাস)। তাদের বাড়ি তুরাগের ষোলহাটি গ্রামে।

দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মোটরসাইকেল।

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, রাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান শেষে নাতনিকে কোলে নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন মাজেদা। তুরাগ মেট্রোরেলের ২ নম্বর স্টেশনের নিচে রাস্তা পার হওয়ার সময় ওই মোটরসাইকেলটি তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাজেদার মৃত্যু হয়। আর রাফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হলে সেখানে তাকেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD