সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

বিশ্ব করোনা : মৃত্যুতে শীর্ষে ব্রাজিল, সংক্রমণে রাশিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৫৮৬ জনের মৃত্যু এবং ৯৬ হাজার ৬১৪ জন শনাক্ত হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৩ হাজার ৮২৯ জন আক্রান্ত হয়েছে রাশিয়ায়। মৃত্যু সবচেয়ে বেশি ৯৪ জন ব্রাজিলে।

এছাড়া জাপানে মৃত্যু ৮৩ জন এবং আক্রান্ত ৬ হাজার ৫১২ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৭৩ জন এবং আক্রান্ত ৮ হাজার ৯২২ জন। তাইওয়ানে মৃত্যু ৫৬ জন এবং আক্রান্ত ১৩ হাজার ৪৩২ জন। মেক্সিকোতে আক্রান্ত ৩ হাজার ৮৭০ এবং মৃত্যু ২৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৯৪ লাখ ৮২ হাজার ৪৩৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৭ লাখ ৯৭ হাজার ১৬১ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১১৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD