শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

গৌরি খানের বিরুদ্ধে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরি খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার (১ মার্চ) উত্তর প্রদেশের লখনৌতে এই মামলা নথিভুক্ত হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইন্ডিয়ান পেনাল কোড সেকশন ৪০৯ ধারায় এ মামলা দায়ের করেছেন মুম্বাইয়ের বাসিন্দা যসবন্ত শাহ।

লখনৌর সুশান্ত গলফ সিটিতে একটি ফ্ল্যাট কিনেন যশবন্ত শাহ। এ বাবদ ৮৬ লাখ রুপি দিয়েছেন তিনি। কিন্তু সেই ফ্ল্যাটটি তিনি বুঝে পাননি। বরং অন্য কেউ এটি দখলে নিয়েছেন। যে কোম্পানির কাছ থেকে যশবন্ত ফ্ল্যাটটি কিনেছেন, সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন গৌরি খান। শাহরুখ পত্নীর পাশাপাশি এ কোম্পানির সিএমডি অনিল কুমার তুলসিয়ানি এবং পরিচালক মহেশ তুলসিয়ানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গৌরি খানের বিরুদ্ধে মামলা করার কারণ ব্যাখ্যা করে যশবন্ত বলেন, ‘এ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌর খানের দ্বারা প্রভাবিত হয়ে ফ্ল্যাটটি কিনেছিলাম।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD