বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গ্রিন রোডে ঢাকা কলেজ-আইডিয়ালের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

রাজধানীর গ্রিন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করে। কি কারণে এ অবস্থা তৈরি হয়েছে, এখন পর্যন্ত জানা যায়নি। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের মধ্যে থেমে থেকে সংঘর্ষ চলছে।

আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন।

সংঘর্ষের ফলে পুরো এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

এ ছাড়া ঘটনাস্থলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কন্ট্রোল রুমের অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এর আগে, দুপুরে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ঢাকা কলেজের বিজয় ৭১ নামের একটি বাস ক্যাম্পাসে ফিরছিল। পথিমধ্যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে। এ ঘটনায় বাসটির জানালা ও পেছনের কাচ ভেঙে যায়।

তবে কী কারণে বাসটি ভাঙচুর করা হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD