সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

যুবককে পিটিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩

ঘাটাইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে কহিনূর মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার। কহিনূর উত্তর ধলাপাড়া গ্রামের আব্দুল বাজেদের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামের সামী চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে কহিনূরের বিরোধ চলে আসছিল। সন্ধ্যার দিকে কহিনূরের সঙ্গে সামীর কথা কাটাকাটি হয়। একপর্যায় সামী তাকে মারধর করেন। এ সময় কহিনূরের বাড়িতে কেউ ছিলেন না। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধলাপাড়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক মনে করে চিকিৎসক ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, জানতে পেরেছি জমিসংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের আঘাতে কহিনূর নামে এক ব্যক্তি মারা গেছেন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD