শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিব-হৃদয় ব্যাটিং তাণ্ডবে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও অভিষিক্ত তৌহিদ হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে রেকর্ড গড়েছে টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

এর আগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৩৩ রান। ২০১৯ সালের জুন মাসে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়া করতে নেমে এই রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এছাড়া প্রথমে ব্যাট করতে করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রান করেছিল টাইগাররা। এবার সেই অতীত রেকর্ড ভেঙে দিলেন তামিম ইকবালের দল।

শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ইংল্যান্ড সিরিজের মতো আইরিশদের বিপক্ষেও ব্যর্থ হন টাইগার কাপ্তান তামিম ইকবাল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD