শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বীরত্ব দেখিয়ে ‘মহাপরিচালক’ পদক পেল র‍্যাবের কুকুর ‘চিতা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধার করায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ডগ স্কোয়াডের একটি কুকুরকে পুরস্কৃত করা হয়েছে। কুকুরটিকে ‘র‍্যাব মহাপরিচালক’ পদক দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেল ডগ স্কোয়াডের একটি কুকুর।

সোমবার সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এসব তথ্য জানিয়েছেন।

ইমরান খান বলেন, রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে তিনজন ব্যক্তির মরদেহ উদ্ধার করায় এই প্রথম র‍্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য ‘র‍্যাব মহাপরিচালক’ পদক পেয়েছে।

র‍্যাব সূত্র জানায়, পদক পাওয়া র‍্যাবের ডগ স্কোয়াডের কুকুরের নাম চিতা। র‍্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষ্যে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে চিতাকে ‘মহাপরিচালক’ পদক দেওয়া হয়েছে।

গত ৭ মার্চ বিকালে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে কুইন টাওয়ার নামে সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD