বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় নাম নেই আরাভের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩

ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় ৬২ বাংলাদেশির নাম থাকলেও নেই পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামের নাম।

তবে পুলিশ বলছে, আরাভ খানের নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি করাতে পেরেছে। সংস্থাটির সহায়তা তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে পুলিশ।

আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি কিংবা তাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত সংস্থাটির ওয়েবসাইটে চেক করে দেখা যায় সেখানে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির কোনো তথ্য নেই।

সংস্থাটির ওয়েবসাইটে দেখা যায়, এখন পর্যন্ত ৬২ বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে। তালিকায় যাদের নাম আছে তাদের অপরাধের ধরণ, ঠিকানা, বয়স ও ছবি দেয়া আছে। তবে আরাভ খান নামে কাউকে এখনও তালিকাভুক্ত হতে দেখা যায়নি।

ইন্টারপোলে বাংলাদেশের তালিকাভুক্ত ৬২ জনের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আসামি, যুদ্ধাপরাধ মামলা, এমনকি ২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলার আসামিদের নাম আছে।

এছাড়া মানব পাচারকারী, হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন সময়ে শীর্ষ সন্ত্রাসী যারা পলাতক তাদের নামেও রেড নোটিশ জারি হয়েছে। তবে ইন্টারপোলের নিয়ম অনুযায়ী, কারও রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা বর্ণ পরিচয়ের ভিত্তিতে ইন্টারপোল রেড নোটিশ জারি করতে পারে না।

এদিকে পুলিশ সদর দফতরের সূত্র বলছে, আরাভ খান ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গেছেন। তবে তিনি ভারতীয় নন, অবৈধ প্রক্রিয়ায় তিনি সেটি করেছেন। বাংলাদেশ প্রথমে বিষয়টি প্রমাণ করবে। এতে করে দুবাই যাওয়ার ক্ষেত্রেও তিনি জালিয়াতির আশ্রয় নিয়েছেন, সেটি প্রমাণিত হবে। একজন যদি জালিয়াতির মাধ্যমে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে দুবাই যান, তবে তিনি সেখানেও বড় ধরনের অপরাধে যুক্ত হতে পারেন। এ বিষয়েই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতকে বার্তা দেওয়া হবে। তারপর সমঝোতার ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি সূত্র বলছে, আরাভ খান আন্তর্জাতিক স্বর্ণ পাচার চক্রের সদস্য। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বাংলাদেশে স্বর্ণ পাচার চক্র নিয়ন্ত্রণ করে থাকেন তিনি।

আরাভের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, তিনি একাধিক বিয়ে করেছেন। শ্বশুরকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায় করতেন। এ কারণে ২০১৫ সালে অবৈধ অস্ত্রসহ গ্রেফতারও হয়েছিলেন তিনি। এ ছাড়া ক্যামেরা চুরির মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD