বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

পাচারকালে ৮০ লাখ টাকার বিষ্ণু মূর্তি জব্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

রাজশাহীতে ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের বিষ্ণু মূর্তি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজার মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।

শুক্রবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানা এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে গাড়ি তল্লাশী করে মূর্তিটি উদ্ধার করা হয়।

পরে শনিবার সকালে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী-১ বিজিবির একটি দল শুক্রবার রাতে পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কে গাড়ি তল্লাশি করে। এসময় ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ করে। যার আনুমানিক মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।

মতিউল ইসলাম মন্ডল বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় মালিকবিহীন মূর্তিটি উদ্ধার করা হয়। অভিযানে কষ্টি পাথরের মূর্তির মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD