শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সালমানের বোন অর্পিতাকে ‘মোটা-কালো’ বলে কটাক্ষ, জবাব দিলেন স্বামী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

বলিউড মেগাস্টার সালমান খানের বোন অর্পিতা খান। অভিনয়ের ধারে কাছে নেই, তবু বলিউডে অর্পিতার প্রভাব কম নয়। প্রতি বছর অর্পিতার বাড়ির ঈদের অনুষ্ঠানে বলিউড তারকাদের আনোগোনা। তবু রেহাই নেই অর্পিতার। কারণটা অর্পিতার চেহারার গড়ন ও গায়ের রং। প্রতিনিয়ত কটাক্ষ শুনতে হয় তাকে।

২০১৪ সালে অভিনেতা ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাতি আয়ুশ শর্মার সঙ্গে বিয়ে হয় তাঁর। এক ছেলে ও এক মেয়ে রয়েছে অর্পিতা ও আয়ুশের। তাদের নাম আহিল ও আয়াত। গায়ের রঙের বিচারে আয়ুশ ফর্সা। সেখানে অর্পিতাকে চাপা গায়ের রং নিয়ে প্রতিনিয়ত সমালোচনার মুখে পড়তে হয়েছে। এবার গর্জে উঠলেন অর্পিতার স্বামী আয়ুশ।

ক্ষোভ প্রকাশ করে এক সাক্ষাৎকারে আয়ুশ বলেন, ‘‘সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি আমার স্ত্রীকে নিয়ে সমালোচনা চলছে। তারকা মানে যেন মোটা হওয়া নিষেধ। তারকা বলেই যেন ওকে নির্দিষ্ট পোশাক পরতে হবে। ও কালো, আর তাই যতবারই ওর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, ঠিক ততবারই ওকে মনে করিয়ে দেওয়া হয় যে ও কালো। এখন আর কেউ মনের সৌন্দর্য দেখে না। কেউ জানতেও চায় না মানুষ হিসেবে সে কতটা সুন্দর, বাইরে থেকে কে কতটা সুন্দর, সেটাই এখন আলোচনার বিষয় হয়ে গেছে।”

পরিবারে সবাই তারকা, বাবা-ভাই সকলেই। তবু ক্যামেরার সামনে কখনও দেখা যায়নি অর্পিতাকে। পরবর্তীকালে কি কখনও সম্ভবনা রয়েছে? এই প্রশ্নের জবাবে আয়ুশ জানান, অর্পিতার কোনও দিনই ক্যামেরার সামনে আসার কোনও ইচ্ছে নেই। তিনি নিজের মর্জি মতো জীবনটা উপভোগ করতে চান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD