শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্বাগতিক সিঙ্গাপুরকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশের মেয়েরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

গ্রুপসেরা হয়েই এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের পরের ধাপে বাংলাদেশ। বাঁচা-মরার লড়াইয়ে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করে আলো ছড়িয়েছে সুরভী আকন্দ প্রীতি। একটি গোল এসেছে সুলতানা আক্তারের পা থেকে।

এখন মেয়েদের সামনে বাছাইয়ের পরের ধাপের চ্যালেঞ্জ। আগামী ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হবে বাছাইয়ের দ্বিতীয় পর্ব। সেখানে অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, ইরানের মতো কঠিন সব প্রতিপক্ষকে পাবে গোলাম রব্বানী ছোটনের দল। সেই চ্যালেঞ্জ উতরে যেতে পারলে টুর্নামেন্টের মূল পর্বে খেলার সুযোগ পাবে রুমারা।

ম্যাচের ২২তম মিনিটে সুরভী আকন্দের পেনাল্টি গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। এবার নিখুঁত নিচু শটে লক্ষ্যভেদ করে প্রীতি। বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে এই ফরোয়ার্ডকে গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। দুই গোলে এগিয়ে থেকে সিঙ্গাপুরকে আর ম্যাচে ফেরার সুযোগই দেয়নি বাংলাদেশ। উল্টো ৬২ মিনিটে ব্যবধান ৩-০ বাংলাদেশের পরের পর্বে খেলার ব্যবস্থা নিশ্চিত করে সুলতানা আক্তার।

এর আগে প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারিয়ে বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD