শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘আমি এখন বদলে গিয়েছি’- কারিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩

কারিনা কাপুর, শাহিদ কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া- এই তিন অভিনেতাকে কফি উইথ করণের প্রতিটা সিজনে দেখা গিয়েছে। করণ জোহরের এই টক শোয়ের প্রতি সিজনে তাঁরা অতিথি হয়ে এসেছেন। সম্প্রতি অভিনেত্রী তাঁর শো, হোয়াট ওম্যান ওয়ান্টে এই শো অর্থাৎ কফি উইথ করণের বিষয়ে কথা বললেন। জানালেন বয়সের সঙ্গে সঙ্গে তিনি পরিণত হয়েছেন। বদলেছেন।

২০০৪ সালে প্রথমবার যখন কারিনা যখন এই শোতে এসেছিলেন বলাই বাহুল্য তিনি সবার নজর কেড়েছিলেন। তাঁর যে আত্মোপলব্ধি, অন্যান্য অভিনেতাদের নিয়ে মত সেটা সবার নজর কেড়েছিল। এবং আজও তাঁর বিভিন্ন বিষয়ে যে মন্তব্য সেটা সবার নজর কাড়ে।

কফি উইথ করণে অভিনেত্রী একাধিক অন্যান্য অভিনেতাকে নিয়ে মশকরা করেছেন। তিনি জন আব্রাহামকে এক্সপ্রেশনলেস বলে দাগিয়ে দিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়ার উচ্চারণ নিয়ে বারবার কথা বলেছেন। কফি উইথ করণ সিজন ৪ -এ এসে তো তিনি রণবীরের তৎকালীন প্রেমিকা ক্যাটরিনার বিষয়ে সমস্ত ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন।

সম্প্রতি অভিনেত্রী তাঁর এই শোতে বললেন, ‘আমি বয়সের সঙ্গে সঙ্গে শিখেছি। তুমি আর আমার সেই পুরোনো ভার্সনকে দেখতে পাবে না। আমি এখন অনেক বদলে গিয়েছি।’ রণবীর আল্লাহবাদিয়ার সঙ্গে তাঁর শোয়ের একটি পর্বে আলোচনার সময় এমনটাই জানান বেবো। রণবীর তাঁকে জিজ্ঞেস করেছিলেন তিনি কি ‘ব্যাড গার্ল’? উত্তরে অভিনেত্রী এটাই বলেন। রণবীর যখন তাঁর বিষয়ে বলেন যে তিনি কফি উইথ করণে একদম সোজাসুজি উত্তর দিতেন সেটার বিষয়ে কারিনা বলেন তিনি তাঁর ওই পুরনো ভার্সনে আর ফেরত যাবেন না।

গত বছরও করণ জোহরের এই টক শো, কফি উইথ করণ সিজন ৭ -এ উপস্থিত ছিলেন নায়িকা। তাঁর সঙ্গে ছিলেন লাল সিং চাড্ডা ছবির সহ অভিনেতা আমির খান। বর্তমানে অভিনেত্রী তাঁর আগামী ছবি দ্য ক্রিউয়ের শ্যুটিংয়ে ব্যস্ত। এখানে তাঁর সঙ্গে দেখা যাবে টাবু , কৃতি শ্যাননকে। এছাড়া তাঁকে আগামীতে হংসল মেহতার দ্য বাকিংহাম মার্ডারস এবং ডিভোশন অব সাসপেক্ট এক্সে দেখা যাবে। দ্বিতীয় কাজের মাধ্যমে তিনি ওয়েব মাধ্যমে পা রাখবেন। এটির পরিচালনা করবেন সুজয় ঘোষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD