রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিপিএলের কোনো বাজার নেই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩

জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো বাজার নেই। আমরা যদি বাজার তৈরি করতে পারতাম তাহলে ভালো হতো।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চেমসফোর্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার এমনটি বলেন।

সাকিব বলেন, ঢাকা প্রিমিয়ার লিগ অনেক গোছানো। বহু দিন আগেই দল গঠন হয়ে যায়। কেমন দল হবে সেটা আগের মৌসুমেই ধারণা পাওয়া যায়। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেটা হয় না। সেটা হয় আসর শুরুর পর।

সাকিব আরও বলেন, বিপিএল অনেক দেশে সম্প্রচার করা হয়, কিন্তু কেউ দেখে না। পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো ক্রিকেটার ভালো খেললে জাতীয় দলে সুযোগ পায়। কিন্তু বিপিএলে ভালো খেললে তা হয় না। এটা হতাশার।

সাকিব বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনও বাজার নেই, কারণ কোনও বাজার তৈরিই করা হয়নি। আমরা যদি সেটা করতে পারতাম তাহলে ভালো হতো। বাংলাদেশের সব জায়গায় ক্রিকেট খেলা হয়, গ্রামে গ্রামে খেলা হয়, এত কিছুর পরও বাজার তৈরি করা যাবে না, এটা বিশ্বাস করা কঠিন!

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD