শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

পরিণীতির বাগদান, নিমন্ত্রণ পেয়েছেন ১৫০ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩

একটি ছবির সেটে পরিণীতি আর রাঘবের প্রথম দেখা হয়েছিল। এরপর দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এ জুটিকে কখনো রেস্তোরাঁয়, কখনো বিমানবন্দরে আবার কখনোবা ক্রিকেট ম্যাচে একসঙ্গে দেখা গেছে।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে তারা একসঙ্গে ক্যামেরায় ধরা দিয়েছিলেন। একই গাড়ি থেকে নামতে দেখা গিয়েছিল দুজনকে। পরিণীতির পরনে ছিল লাল রঙের কুর্তি আর পালাজ্জো, চোখে কালো রোদচশমা। রাঘবকে কালো রঙের শার্ট-প্যান্টে দারুণ সুদর্শন লাগছিল।

এদিন মুম্বাই থেকে দিল্লিতে যান পরিণীতি-রাঘব জুটি। কারণ এ শহরেই নাকি বসতে চলেছে তাদের বাগদানের আসর। বিটাউনে আবার সানাই বাজার অপেক্ষা।

জানা গেছে, সেন্ট্রাল দিল্লিতে ১৩ মে আয়োজন। ১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে পরিণীতি চোপড়া আর আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার বাগদান পর্বে। এদিন দুই পরিবারের আত্মীয়স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব হাজির থাকবেন। সম্পূর্ণ পাঞ্জাবি রীতিনীতি মেনে পরিণীতি আর রাঘবের বাগদান পর্ব সারা হবে।

বাগদানের দিন সকালে ধর্মীয় রীতি পালন করা হবে। এরপর সন্ধ্যায় একে অপরের সঙ্গে আংটি বদল করবেন। এরপর নৈশভোজ অনুষ্ঠিত হবে।

আগামী অক্টোবর মাসের শেষের দিকে এই জুটি সাত পাকে বাঁধা পড়বেন। এমনই শোনা যাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD