মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

রোববার থেকে ঢাকা-লন্ডন রুটে বিমান চলবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০

অবশেষে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী রোববার থেকে এই রুটে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে সপ্তাহে একদিন এই রুটে চলবে বিমানের ফ্লাইট।

বিমানের জনসংযোগ দপ্তরের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আপাতত প্রতি রোববার অর্থাৎ সপ্তাহে একদিন ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে। করোনার কারণে সৃষ্ট পরিস্থিতির উন্নতি হলে পুনরায় সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান তাহেরা খন্দকার।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩ মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার এ নিষেধাজ্ঞা তুলে নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর পরই ঢাকা থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল শুরু হয়।

এরই অংশ হিসেবে আগামী রোববার থেকে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।

লাইটনিউ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD