সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে তল্লা‌শি ক‌রছিল তারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপ‌জেলায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ ক‌রেছে স্থানীয়রা। বুধবার উপ‌জেলার সুন্দরপুর গ্রা‌ম থে‌কে তা‌দের আটক ক‌রে থানায় নি‌য়ে গেছে পু‌লিশ।

আটকরা হলেন, দিনাজপুর ফুলবাড়ী উপজেলার মুক্তারপুর গ্রামের ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৪) ও একই উপ‌জেলার বাসুদেবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে নূর মোহাম্মদ (৩২)।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন রাণীশং‌কৈল থানা পুলিশের ও‌সি গুলফামুল ইসলাম। তি‌নি ব‌লেন, আটক যুবকরা সুন্দরপুর গ্রা‌মের আমিন মার্ডির বাড়িতে গি‌য়ে মাদক আ‌ছে ব‌লে ঘ‌র তল্লা‌শি ক‌রে। প‌রে স্থানীয়‌দের স‌ন্দেহ হ‌লে ওই যুবক‌দের আটক ক‌রে পু‌লি‌শে খবর দি‌লে ঘটনাস্থল থে‌কে তা‌দের আটক করা হয়। ত‌বে আমিন মার্ডি ওই যুবক‌দের বিরু‌দ্ধে নগদ ১৮ হাজার টাকা হা‌তি‌য়ে নেওয়ার অ‌ভি‌যোগ তুল‌লেও তা‌দের দেহ তল্লা‌শি ক‌রে কোনো টাকা পাওয়া যায়‌নি।

ও‌সি আরও ব‌লেন, ওই দুই যুব‌কের বিরু‌দ্ধে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD