শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বান্ধবীদের উপদেশ দিতাম প্রেম না করতে: বুবলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মে, ২০২৩

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। প্রেম করে বিয়ে করেন সুপারস্টার শাকিব খানকে। তাদের কোড়জুড়ে এসেছে সন্তান। তবে বর্তমানে দাম্পত্য জীবনে চলছে টানাপোড়েন। এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। এ চিত্রনায়িকা প্রেম করে বিয়ে করলেও কলেজে পড়াকালীন বান্ধবীদের প্রেম করতে নিষেধ করতেন।

সম্প্রতি গণমাধ্যমে মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা বুবলী। সেখানে কলেজজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, কলেজে পড়াকালীন বান্ধবীদের মধ্যে উপদেষ্টা ছিলাম।

সবাই আমার থেকে পরামর্শ নিত। আমি সবাইকে পরামর্শ দিতাম। এ সময় বান্ধবীদের পরামর্শ দিতাম প্রেম না করতে। বলতাম— এটা জানালে বাবা-মা বকা দেবে। আমার বান্ধবীরা আমার কথা মানত।

তিনি আরও বলেন, বিশেষ করে কলেজের সামনে ছেলেরা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকত। অনেক বান্ধবীকে ফুল দিত। তখন আমি বান্ধবীদের নিষেধ করতাম। এগুলো করা ঠিক না।

নিজের প্রেমের প্রসঙ্গ টেনে বুবলী বলেন, আমার তো প্রেম করা তো দূরে থাক, কোনো ছেলেদের সঙ্গে কথা বলার সুযোগই ছিল না। কারণ আমার মা আমাকে কলেজে রেখে যেতেন এবং ক্লাস শেষে কলেজগেট থেকে নিয়ে যেতেন। এ জন্য আমার দিকে তেমন ছেলেরা তাকাত না। তবে চোখাচুখি হলেও কথা বলার সুযোগ থাকত না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD