শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সেরা অভিনেতা হৃতিক, অভিনেত্রী আলিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ড। শনিবার (২৭ মে) সংযুক্ত আরব আমিরাতে বসেছিল এবারের ২৩তম আসর। এ অনুষ্ঠানে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। অন্যদিকে ‘বিক্রম বেদা’ সিনেমার জন্য হৃতিকের হাতে উঠেছে সেরা অভিনেতার পুরস্কার।

জাকজমকপূর্ণ এবারের আসরে যোগ দিয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন— অভিষেক বচ্চন, ভিকি কৌশল, রাকুল প্রীত সিং, সালমান খান, কৃতি শ্যানন, বরুণ ধাওয়ান, নোরা ফাতেহি, জ্যাকলিন ফার্নান্দেজ প্রমুখ। সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ, নোরা ফাতেহি, রাকুল প্রীত সিংসহ জনপ্রিয় তারকাদের পারফরম্যান্স অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করেছিল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিষেক বচ্চন, ভিকি কৌশল।

যারা পেলেন আইফা অ্যাওয়ার্ড

সেরা অভিনেতা: হৃতিক রোশান (বিক্রম বেদা)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়ারি)

সেরা সিনেমা: দৃশ্যম-টু

সেরা পরিচালক: আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট)

সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র সিনেমার কেশরিয়া গানের জন্য)

সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র সিনেমার রসিয়া গানের জন্য)

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান সিনেমার কেশরিয়া গানের জন্য)

সেরা সংগীত পরিচালক: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান সিনেমার জন্য)

সেরা নবাগত অভিনেতা: শান্তনু মহেশ্বরী (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি) এবং বাবিল খান (কালা)

সেরা নবাগত অভিনেত্রী: খুশিলী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)

সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (জুগজুগ জিয়ো)

সেরা সহ-অভিনেত্রী: মৌনি রায় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান)

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD