শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পল্লীতে জমি নিয়ে বিরোধের জের ধরে সতভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন দুলাল মিয়া (৩০) নামের এক ভাই। বিরোধকৃত জমিতেই ধারালো দা দিয়ে ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘাতক ভাই রাসেল মিয়াকে (২৬) আটক করেছে। শনিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বোয়ালিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে দুলাল মিয়া ও রাসেল মিয়া। সম্পর্কে তারা সতভাই। দুলাল মিয়ার মা মারা গেছেন কয়েক বছর আগে। রাসেল মিয়ার মা এখনো জীবিত আছেন। এই দুই ভাই আলাদাভাবে পৃথক ঘরে বসবাস করছিলেন। জানা গেছে, গত শুক্রবার দুলাল মিয়ার বসতঘরের পাশে রাসেল মিয়া একটি টয়লেট নির্মাণ করতে চাইলে দুলাল মিয়া বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সকাল ১১টার দিকে গ্রামের পাশে পৈত্রিক বিরোধকৃত জমিতে একা পেয়ে রাসেল মিয়া ধারালো দা দিয়ে দুলাল মিয়াকে এলোপাতারি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই রক্তক্ষরণে মারা যান দুলাল মিয়া। এ সময় স্থানীয় লোকজন রাসেল মিয়াকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং রাসেল মিয়াকে থানায় নিয়ে আসে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। পুলিশ রাসেল মিয়াকে আটক করেছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD