শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ফ্রান্সভিত্তিক সংস্থায় চাকরির সুযোগ, বেতন ন্যূনতম ১ লাখ ৪৬ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩

ফ্রান্সভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কক্সবাজারে ইমারজেন্সি প্রিপারডনেস রেসপন্স প্রোগ্রামে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ইপিআর। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: হিউম্যানিটারিয়ান এইড, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে ভালো ফলসহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩-৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইমারজেন্সি প্রিপারডনেস ও রেসপন্স অ্যাকটিভিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ান্টিটেটিভ ও কেয়ালিটেটিভ গবেষণাপদ্ধতি সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে। রিসার্চ ডিজাইন, ডাটা ক্লিনিং, অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশনে অভিজ্ঞ হতে হবে।

অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের ভাষা জানা থাকলে ভালো।

চূড়ান্ত নিয়োগর পর কক্সবাজারে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : ১,৪৬,০০০–১,৪৮,০০০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ফরমটি ইংরেজিতে পূরণ করে কভার লেটার, তিনটি রেফারেন্সসহ সিভি actedbgd.hr2@gmail.com ঠিকানায় ই-মেইল করতে হবে।

আবেদনের শেষ সময়: ১০ জুন ২০২৩।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD