শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা নিয়ে যা বললেন সালমান অক্ষয় ও সোনু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩

ভারতের উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতার হাওড়া-চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৮ জন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় শোকাহত ভারতবাসী। শোক প্রকাশ করেছেন বলিউড তারকারাও। শুক্রবারের সন্ধ্যার দুর্ঘটনার পর প্রায় ১৬ ঘণ্টা পার। এখনো চলছে উদ্ধারকাজ।

শনিবার সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন বলিউডের ভাইজান সালমান খান। এ নিয়ে টুইটারে তিনি লেখেন— ‘দুর্ঘটনার কথা শুনে মর্মাহত। মৃতদের আত্মার শান্তি দিন ঈশ্বর, আহত ও নিহতদের পরিবারকে রক্ষা করুন ও শক্তি দিন।’

দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন অক্ষয় কুমারও। লিখেছেন— উড়িষ্যার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ছবিগুলো হৃদয়বিদারক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদন রইল। ওম শান্তি।’দুর্ঘটনার ছবি পোস্ট করেন সোনু সৌদ। দুর্ঘটনার একটি ছবি পোস্ট করে শোক প্রকাশ করেন এ অভিনেতা।

শোকস্তব্ধ রণদীপ হুডা। লেখেন— ‘মর্মান্তিক দুর্ঘটনা! যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং পরিবারের প্রতি আরও শক্তি রইল এ সময়টা পার করার জন্য।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD