মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

আধা কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি থেকে আ. লীগ কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩

নিজ বাড়ি থেকে গাড়িতে নয়, আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দুই দিনের গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন রোববার (২ জুলাই) সকালে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে স্থানীয় দলীয় কার্যালয়ে যাওয়ার ইচ্ছে ব্যক্ত করেন।

পায়ে হেঁটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উষ্ণ অভ্যর্থনা, হর্ষধ্বনি আর স্লোগানে-মিছিলে বঙ্গবন্ধুকন্যাকে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এরপর প্রধানমন্ত্রী মত বিনিময় সভায় যোগ দেন।

সূচনা বক্তব্যে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনের সংসদ সদস্য হিসেবে শেখ হাসিনা তাঁর নির্বাচনী এলাকার জনগণকে কৃতিত্ব দিয়ে বলেন, আপনারা আমার দায়িত্ব কাঁধে নিয়েছেন। বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আরও সময় দিতে হবে। সাধারণত, অন্যান্য নির্বাচনী এলাকার সংসদ সদস্যরা শুধু তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার দেখাশোনা করেন। আমাকে ৩০০টি নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য কাজ করতে হয়। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার বাসিন্দারা আমার নির্বাচনী এলাকার দায়িত্ব নেয়ায় আমি তা করতে পেরেছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD