শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

শতভাগ ফিট না হয়েও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তার জেরেই না অন্য কোনো কারণে হঠাৎ ব্যক্তিগত উদ্যোগে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৬ জুলাই) টাইগারদের দলীয় অনুশীলন না থাকায় এদিন সংবাদমাধ্যমের সামনে কারো আসারই কথা নয়। অথচ আজই কৌতূহলজাগানিয়া সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তামিম।

ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন তামিম। তবে এই ঘোষণাও যদি না দেন তামিম, তাহলে সংবাদ সম্মেলনে কী নিয়ে কথা বলবেন ওয়ানডে অধিনায়ক সেটি নিয়ে রয়েছে কৌতূহল।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের তামিম জানান, আজ (৬ জুলাই) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে কিছু জানাবেন তিনি। তবে কি বিষয়ে ওয়ানডে অধিনায়কের এই আকস্মিক সংবাদ সম্মেলন সেটি জানা যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD