শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জিততে জিততে হেরে গিয়েছিল বাংলাদেশ নারী দল। পরে শেষ টি-টোয়েন্টিতে ঠিকই জয় ছিনিয়ে নেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ টি-টোয়েন্টির ফর্মটাকে নিগার সুলতানারা টেনে এনেছেন ওয়ানডে সিরিজে। প্রথম ওয়ানডেতেই ভারতকে ৪০ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নারীরা।
মিরপুরে আজ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ওভার কমিয়ে ৪৩ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচটি। ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ৩৯ রান করেন। ফারজানা হকের ব্যাট থেকে আসে ২৭ রান। এছাড়া সুলতানা খাতুন ১৬ ও ফাহিমা খাতুন ১২ রান করেন। বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রানের।

লক্ষ্য তাড়া করতে নেমে মারুফা আক্তার ও রাবেয়া খানের দুর্দান্ত বোলিংয়ে ভারত অলআউট হয়ে যায় ১১৩ রানে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD