শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনাভাইরাসে পরিসংখ্যান ব্যুরো পরিচালকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কম্পিউটার উইংয়ের পরিচালক জাফর আহম্মদ খানের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় রেল ভবনের পাশে সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাফর আহম্মদ খানের বড় ভাই হারুন অর রশিদ খান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর জাফরকে সোমবার গ্রীণ লাইফ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ না পাওয়ায় পরদিন তাকে সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে উচ্চ প্রবাহের অক্সিজেন দিয়ে রাখা হয়। এছাড়া তার শরীরে শুক্রবার থেকে দুই দফায় ৬০০ গ্রাম প্লাজমাও দেওয়া হয়।

৫৭ বছর বয়সী জাফর স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন।

তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD