রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

মিথিলার পোস্ট শেয়ার করে তাহসানকে শুভেচ্ছা সৃজিতের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

 

বিশ্ব বাবা দিবস রবিবার। এ উপলক্ষে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউড নির্মাতা সৃজিত মুখার্জি।

শনিবার দিবাগত রাতে রাফিয়াথ রশীদ মিথিলা তার টুইটার অ্যাকাউন্টে মেয়ে আইরার সঙ্গে সৃজিতের বেশ কিছু ছবি পোস্ট করে লেখেন, “হ্যাপি ফাদারস ডে আইরার আব্বু।”

এ দিকে রবিবার সকালে মিথিলার টুইটটি শেয়ার করে তাহসানকে শুভেচ্ছা জানান সৃজিত।

ক্যাপশনে ‘উমা’ নির্মাতা লেখেন, “ধন্যবাদ আইরার আম্মু। তাহসানকেও বাবা দিবসের শুভেচ্ছা। আমাদেরকে এমন একটি অ্যাঞ্জেল (আইরা) উপহার দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।”

মিথিলা-তাহসান দম্পতির মেয়ে আইরা। বিচ্ছেদের কয়েক বছর পর কলকাতার সৃজিতকে বিয়ে করেন এ অভিনেত্রী।

এর আগে সৃজিত একাধিকবার তাহসানের প্রশংসা করেছেন বিভিন্ন প্রসঙ্গে। তবে সাবেক স্ত্রীর বিয়ে নিয়ে বরাবরই নীরব ‘নো ল্যান্ডস ম্যান’ অভিনেতা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD