রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

আমার শেষ ভিডিও, সবাই ভালো থাকবেন : ডি জে বাপন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

 

সোশ্যাল মিডিয়ায় এক আলোচিত নাম ডি জে বাপন। নেটিজেনদের কাছে এই নামটি বেশ পরিচিত। ইউটিউবার হিসাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ডি জে বাপন। সম্প্রতি নতুন একটি গান প্রকাশ করেছেন তিনি। আর সেই গানের শিরোনাম দেখে চমকে গেছেন তার ভক্তরা।

নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করে, গানে ক্যাপশনে বাপন লিখেছেন, ‘আমার শেষ ভিডিও। সবাই ভালো থাকবেন।’ আর তার এমন ক্যাপশান দেখে চিন্তিত হয়ে পড়েছেন ডি জে বাপনের ইউটিউব চ্যানেলের দর্শকরা।

এমন গান করে কিসের ইঙ্গিত দিতে চাইলেন বাপন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শক শ্রোতাদের মাথায়। গানের একটি দৃশ্যে দেখানো হয়, গাড়ি দূর্ঘটনা।

গানটি শুনে কেউ লিখেছেন, ‘ক্যাপশান দেখে ভয় পেলাম, তোমার গান, তোমার লেখা, আমার খুব ভালো লাগে। প্লিজ হার মেনোনা। আমরা আছি এবং থাকবো তোমার পাশে।

আবার কেউ লিখেছেন, ‘আরে বাংলার তো একটাই সেরা। সবার আপন ডিজে বাপন। চলে যেওনা প্লিজ। এমনিতেই সব ভালো মানুষগুলো অকালেই চলে যাচ্ছে। মন ভালো নেই । থেকে যাও ডিজে দা। কারোর প্রশ্ন, ‘কি হয়েছে বাপন দা? শেষ ভিডিও কেনো, কিছু বুঝতে পারছি না। কেউ কি জানো?

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD