শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
২০২৭ সালে ২ ঈদে কতদিন ছুটি? যা জানা গেল ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৫, মামলা ৫০ ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০ নেতানিয়াহু-মোসাদ প্রধানের গোপন পরিকল্পনা ফাঁস, হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের ৭ নভেম্বরের বিপ্লবে নতুন পথের দিশা পেয়েছিল জাতি: রিজভী ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

বিশ্বকাপে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

আগেই প্রকাশ পেয়েছিল এবারের ওয়ানডে বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার শঙ্কা। সেটিই সত্যি হলো।

এবারের আসরে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। আজ আইসিসির দেওয়া সূচিতে বিষয়টি নিশ্চিত হয়।

জমকালে আয়োজনের মধ্য দিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পর্দা ওঠার কথা ছিল বিশ্বকাপের। এই অনুষ্ঠানে কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে ছাড়াও গান গাওয়ার কথা ছিল অরিজিত সিং, শ্রেয়া ঘোষালের। এছাড়াও বলিউড তারকা রণবীর সিং এবং তামান্না ভাটিয়ারও পারফর্ম করার কথা ছিল। কিন্তু সেটি আর হচ্ছে না।

আইসিসির দেওয়া সূচিতে দেখা যায় আগামীকাল (৪ অক্টোবর) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দলের অনুশীলন থাকবে। পাশাপাশি দলের অধিনায়করা এদিন কথা বলবেন সংবাদমাধ্যমের সঙ্গে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেবল ১০ অধিনায়ককেই পরিচয় করিয়ে দেওয়া হবে। থাকবে লেজার শো। এর বাইরে বিস্তারিত আয়োজনের পথে হাঁটবে না বিসিসিআই। এর পরিবর্তে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে একটি অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। এছাড়া ১৯ নভেম্বর ফাইনালের আগেও থাকবে বর্ণিল অনুষ্ঠান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD