সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

ইরফান ও সুশান্তের মিল যেখানে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

 

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই অভিনেতা ইরফান খান ও সুশান্ত সিং রাজপুত। কিন্তু আজ তারা শুধুই স্মৃতি।

ক্যানসারে আক্রান্ত হয়ে গত ২৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইরফান এবং গত ১৪ জুন বিষণ্নতার কাছে হার মেনে আত্মহত্যা করেছেন সুশান্ত।

বলিউডের এই দুই তারকার মৃত্যু ভিন্ন ভিন্ন কারণে হলেও, একটি জায়গায় পাওয়া গেলো তাদের মিল। আর সেটি রয়েছে- ইরফান খানের শেষ ছবি ‘অ্যাংরেজি মিডিয়াম’ এবং সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘ছিছোরে’তে।

‘অ্যাংরেজি মিডিয়াম’-এ বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন ইরফান খান। যে কিনা তার সবটা দিয়ে মেয়ের বাহিরে গিয়ে পড়াশোনার স্বপ্ন পূরণ করে।

অন্যদিকে, ‘ছিছোরে’তেও বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। যার ছেলে কিনা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে পাস না করতে পেরে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এরপরই ছেলেকে বাঁচাতে মরিয়া হয়ে যায় ‍সুশান্ত।

বলিউডের এই দুই তারকা তাদের শেষ ছবিতে বাবার ভূমিকাতে অভিনয় করেছেন।

আজ (২১ জুন) বাবা দিবস। বাবা দিবসের এই বিশেষ দিনে দেখে নিতে পারেন ইরফান-সুশান্তের শেষ ছবি দুটি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD