শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
২০২৭ সালে ২ ঈদে কতদিন ছুটি? যা জানা গেল ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৫, মামলা ৫০ ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০ নেতানিয়াহু-মোসাদ প্রধানের গোপন পরিকল্পনা ফাঁস, হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের ৭ নভেম্বরের বিপ্লবে নতুন পথের দিশা পেয়েছিল জাতি: রিজভী ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

ক্যানসারের সঙ্গে লড়েই মা হলেন সিঁথি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

কন্যা সন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। বেশ কিছুদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেই সুদূর নিউজিল্যান্ডে প্রথমবারের মতো সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সদ্য নবজাতকের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন সিঁথি। এসময় নিজের কন্যা সন্তানের নামও জানিয়েছেন এই গায়িকা। মেয়ের নাম রেখেছেন সামারা জয়ী।

এ বিষয়ে সিঁথি জানান, গত ১৯ সেপ্টেম্বর সন্তানের মা হয়েছেন তিনি। বর্তমানে মেয়েকে নিয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিতে অবস্থান করছেন।

এই গায়িকা বলেন, ‘গত বছর একটা খবর আমার জীবনকে ওলটপালট করে দেয়। আমি জানতে পারি, আমার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হই। আমি তো প্রায় মারাই যাচ্ছিলাম। বারবার মনে হলো, ক্যানসারের কাছে হেরে যাওয়ার আগে আমার অস্তিত্ব রেখে যেতে চাই এই সুন্দরী পৃথিবীতে। আমি এখন অনেক খুশি।’

সন্তানকে নিয়ে আগামী নভেম্বরেই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী। দেশে ফিরলে আবারও গানে নিয়মিত হওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD