শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

মুজিববর্ষের সকল কর্মকাণ্ড আমরা করোনার জন্য স্থগিত করেছি: প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

জনগণের কল্যাণে আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা স্থগিত করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দল যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের মানুষ কিছু পেয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের সাধারণ আলোচনার শুরুতেই একথা বলেন তিনি। করোনার সময়ও দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে বলেও জানান সংসদ নেতা শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকেই মানুষের সেবা করে গেছে। করোনা আমাদের দেশ নয় শুধু সারা বিশ্বে সমস্যা। এখান থেকে আমাদের বের হওয়ার জন্য মুজিববর্ষের সকল কর্মকাণ্ড আমরা স্থগিত করেছি। এছাড়া আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা অনেক বড় করে করার কথা ছিল, সেটাও আমরা বাতিল করেছি।

এসময় তিনি আরো বলেন, জনসমাগম হয় এমন সব কাজই আমরা স্থগিত করেছি জনগণের কল্যাণে। আমাদের কাছে জনগণের নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD