শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

যশোরে করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ৩৭০ জনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে ৫০জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তারমধ্যে যশোরে নতুন আক্রান্ত ২৮ জনকে নিয়ে জেলায় সংখ্যা দাড়াল ৩৭০ জনে। মারা গেছেন দুই জন। আর সুস্থ হয়েছেন ১২৭ জন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে যবিপ্রবির জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার বলেন, জিনোম সেন্টারে যশোরের ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ২৮, নড়াইলের ২১ জনের মধ্যে ৬, ঝিনাইদহে ৪৭ জনের মধ্যে ৩ জনের। আবার বাগেরহাটের ৩১ জনের মধ্যে ৩, সাতক্ষীরার ৪৭ জনের মধ্যে ২ এবং মাগুরার ২৫ জনের মধ্যে ৮ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

এ বিষয়ে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে এবং তাদের বর্তমান বাসস্থান লকডাউন করার পাশাপাশি আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। জনসাধারণকে আরো সচেতন ও সর্তকভাবে চলাফেরা করতে হবে। যাতে সংক্রমণের সংখ্যা কমিয়ে আনা যায়। আমরা প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছি। আশাকরি সাধারণ মানুষ সহযোগিতা করলে এর গতি থামানো যাবে।

তিনি আরো বলেন, সংক্রমণের ভিত্তিতে যশোরের ২৪টি এলাকায় রেড জোন এবং লকডাউন কার্যকর করা হয়েছে। নতুন আক্রান্তদের ক্ষেত্রেও প্রয়োজনে একই পদ্ধতি অনুসরণ করা হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD