সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

শ্রমিক চায় ২০ হাজার টাকা, মালিক দেবে ১০ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার ৩৯৩ টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক পক্ষের প্রতিনিধিরা। এ দাবির প্রেক্ষিতে মালিকরা দিতে চান ১০ হাজার ৪০০ টাকা।

রোববার (২২ অক্টোবর) রাজধানীর পল্টনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার কাছে লিখিত এসব প্রস্তাব দেওয়া হয়।

শ্রমিকদের হয়ে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি। এ প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষের প্রতিনিধি ও তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান নূন্যতম মজুরি ২ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দিয়েছেন।

দুপক্ষের প্রস্তাব গ্রহণের পর মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বলেন, শ্রমিক পক্ষ চাচ্ছেন ২০ হাজার আর মালিক পক্ষ বলছেন ১০ হাজার টাকা। দুপক্ষের প্রস্তাবনায় বেশ ফাঁরাক রয়েছে। আপনারা এই ব্যবধান কমিয়ে আনেন। আপনাদের আরও সাতদিন সময়ে দেওয়া হলো। মজুরি বোর্ডের পঞ্চম সভা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। সভায় মজুরির ব্যবধান কমিয়ে প্রস্তাব দেবেন।

শ্রমিক মালিক পক্ষের প্রস্তাবে সব সময় পার্থক্য থাকে বলে জানিয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, বৈশিক অর্থনীতির অবস্থা ও শিল্প-উদ্যোক্তাদের বিভিন্ন প্রেক্ষাপট সামনে রেখে আমরা এই প্রস্তাবনা তৈরি করেছি।

প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তারপর এখন শুরু হয়েছে ইসরায়েল-হামাস যুদ্ধ। সব কিছু বিবেচনায় করে মজুরি বৃদ্ধি করতে হবে। তবে চেয়ারম্যান যেহেতু শ্রমিক ও মালিক পক্ষের মজুরি প্রস্তাব কমাতে বলেছেন, আমরা দ্রুত সময়ে উদ্যোক্তাদের সঙ্গে আলাপ অলোচনা করে আগামী সভায় জানিয়ে দেব।

ন্যূনতম মজুরি ২৩ হাজার করার দাবিতে মজুরি বোর্ড ঘেরাওয়ের ঘোষণা
এসময় সভায় শ্রমিক ও মালিকপক্ষ ও নিম্নতম মজুরি বোর্ডের প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে এদিন সকাল থেকে শ্রমিক সংগঠনগুলো নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছেন। এর আগের সাধারণ শ্রমিকদের পক্ষ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কোনোভাবে জীবন চালিয়ে নিতে মজুরি ২৩ থেকে ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়। সেই প্রস্তাব লিখিত আকারে নিম্নতম মজুরি বোর্ডের কাছে জমা দেওয়া হয়।

এছাড়াও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শ্রমিকদের জীবনমান মূল্যায়ন করে ন্যূনতম বেতন ১৭ হাজার ৫৬৫ টাকা করার প্রস্তাব দিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD