শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ঢাকায় দুই দিনব্যাপী শান্তি চলচ্চিত্র উৎসব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

সৃজনশীল তরুণ চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে সহনশীল, সংহত ও শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে আয়োজিত হতে যাচ্ছে শান্তি চলচ্চিত্র উৎসব ২০২৩। আগামী ২৮ ও ২৯ অক্টোবর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, আগারগাঁও-এ দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে আগামী ২৮ অক্টোবর বিকাল ৩টায় এই উৎসবের উদ্বোধন করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ রয়েল নরওজিয়ান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন সিলজে ফাইনস ওয়ান্নেবো ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও অ্যাক্টেভিস্ট মানজারে হাসিন মুরাদ, বিশিষ্ট অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী ও ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের সভাপতি শীপা হাফিজা ।

দুই দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে তরুণ নির্মাতাদের ৬৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রর্দশনের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় শিল্প, গণমাধ্যম, চলচ্চিত্রের ভূমিকা বিষয়ে একাধিক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হবে। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করতে উৎসবের ২য় দিনে সাতটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন চলবে সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ঢাকাস্থ রয়েল নরওয়েজিয়ান দূতাবাস সহযোগিতায়, ফিল্মস ফর পিস ফাউন্ডেশন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাইভার্সিটি ফর পিস এবং ইউএনডিপি বাংলাদেশ, যৌথভাবে এ আয়োজন করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD