শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শ্রাবন্তীর কাছ থেকে উপহার পেলেন ছেলের প্রেমিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

ব্যক্তিগত জীবন নিয়ে হরহামেশাই আলোচনায় থাকেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিশেষ করে তার প্রেম, সংসার, বিচ্ছেদের খবর নিয়মিত সংবাদের শিরোনাম হয়।

তবে ইদানিং নিজের ছেলের কারণেও সংবাদের শিরোনাম হতে হচ্ছে তাকে। শ্রাবন্তীর পুত্র অভিমন্যুর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কমতি নেই। বহুদিন ধরেই দামিনি ঘোষ নামে এক মডেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি।

ছেলের প্রেমে সায় আছে মা শ্রাবন্তীর। কয়েকদিন আগে হবু পুত্রবধূ দামিনি ও পুত্র অভিমন্যুকে নিয়ে থাইল্যান্ডে অবসর যাপনের জন্যও গিয়েছিলেন তিনি। এমনকি জানিয়েছিলেন ছেলের সিদ্ধান্তে বাঁধা হবেন না কখনো।

এবার থাইল্যান্ড ভ্রমণের বেশ কটি ছবি দামিনি ঘোষ তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। পাশাপাশি হবু শ্বাশুড়ির কাছ থেকে পাওয়া একটি উপহারের খবরও জানিয়েছেন তিনি। তাতে জানা যায়, একটি ব্যাগ উপহার দিয়েছেন শ্রাবন্তী। ব্যাগটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুর ব্র্যান্ড গুচি।

ব্যাগের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে দামিনি ঘোষ লিখেছেন, ‘সে আমার হৃদয়ের কথা জানে।’ পাশে হার্ট ইমোজি দিয়ে শ্রাবন্তীর ইনস্টাগ্রাম আইডির নাম লিখেছেন দামিনি।

প্রসঙ্গত, শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। বাবা-মায়ের বিচ্ছেদের পর মায়ের কাছেই বেড়ে উঠেছেন তিনি। মা-ছেলের বোঝাপড়াটাও বেশ দারুণ। ছেলে ও তার বান্ধবীকে নিয়ে প্রায়ই বিদেশে ঘুরতে যান শ্রাবন্তী। এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘মানুষ তো কিছু বলবেই। আমার জীবন একটাই। আমি তো ভুল কিছু করছি না।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD