শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘নীল জলের কাব্য’ নিয়ে ফিরছেন নিশো-মেহজাবীন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

‘আফরান নিশো, মেহজাবীন চৌধুরী— দুজনেই ছোটপর্দার বড় তারকা হিসেবে বিবেচিত। জুটি বেঁধে অসংখ্য নাটক উপহার দিয়েছেন তারা। আজকাল নাটকে দেখা যায় না তাদের। তাই পর্দায় তাদের রসায়ন থেকে বঞ্চিত অনুরাগীরা। এ নিয়ে বেশ আক্ষেপ রয়েছে তাদের।

অনুরাগীদের এই আক্ষেপ এবার মেটাবে ওটিটি মাধ্যম। কেননা সেখানে নিশো-মেহজাবীনকে একসঙ্গে দেখা যাবে ‘নীল জলের কাব্য’ নামের একটি ওয়েব ফিল্মে। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন।

ওয়েব সিনেমাটি নিয়ে শিহাব শাহীন বলেন, ‘এই কনটেন্টে দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। তাছাড়া নিশো-মেহজাবীনের এক শ্রেণির দর্শক আছেন। এরপরও সাধারণ দর্শক কনটেন্টটি দেখে উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘একজন মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে এই কনটেন্ট। যখন কনটেন্টটির শুটিং হচ্ছিল ওটিটি এত জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কোভিড আসে। চারবার শুটিং ক্যানসেল করতে হয়। পরে আইস্ক্রিনের উদ্যোগে এটি ওয়েব ফিল্ম হিসেবে নির্মাণ করা হয়।’

১৬ নভেম্বর ‘নীল জলের কাব্য’ মুক্তি পাচ্ছে ওটিটি মাধ্যম আইস্ক্রিনে। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ওয়েব সিনেমাটির একটি পোস্টার। সেখানে দেখা গেছে, গোধূলি লগ্নে সাগর পাড়ে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছেন মেহজাবীন-নিশো। পোস্টারটি দেখে বেশ উচ্ছ্বসিত অনুরাগীরা। এবার অপেক্ষার পালা শেষ বলে মন্তব্য করেছেন তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD