শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ফিট হয়েই অভিনয়ে ফিরতে চান শাবনূর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী শাবনূর। এক সময় ঢাকাই সিনেমায় রাজত্ব করেছেন। কিন্তু বেশ কিছু বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। মাঝে কয়েকবার আশ্বাস দিয়েও ফেরেননি। কিন্তু ইচ্ছা থাকার পরও কেন সিনেমায় ফিরতে সময় নিচ্ছেন শাবনূর- এ প্রশ্নই ঘুরছে অনেকের মনে।

সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুললেন শাবনূর। তিনি বলেন, ‘অবশ্যই সিনেমায় ফিরতে চাই। এমনকি ফেরার চেষ্টাও চলছে। তবে সিনেমায় ফিরতে হলে আমাকে ফিট হতে হবে। ওজন কমাতে হবে। আর একবার ওজন বেড়ে গেলে হঠাৎ করে তা কমানো সম্ভব নয়। এর জন্য সময় প্রয়োজন। তবে চলতি বছরই ফেরার ইচ্ছা আছে।’

তবে শুধু অভিনয় নয়, নির্মাণের প্রতিও আগ্রহী শাবনূর। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘এখন বাংলা সিনেমার একটা ভালো সময় যাচ্ছে। এখন অনেকেই নির্মাণে ফিরবে। পরিচালনার ইচ্ছা আমারও অনেকদিনের। শুধু একটু গুছিয়ে নিতে যে সময়টুকু লাগে, সেটাই নিচ্ছি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD