শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

খেলা হবে’ সিনেমার লুকে বুবলী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেমের খবর সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছে। এর রেশ কাটতে না কাটতেই ‘খেলা হবে’ নামে নতুন সিনেমার লুক প্রকাশ করলেন বুবলী।

এ সিনেমার বেশ কয়েকটি লুকের ছবি ফেসবুকে প্রকাশ করে বুবলী ক্যাপশনে লিখেছেন টিএম ফিল্মস, খেলা হবে।

বুবলীর সঙ্গে সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে নাম জড়িয়ে সম্পর্কের খবর রটেছে। তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নীর একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। কিছুক্ষণ পরে মুন্নীর ফেসবুক থেকে স্ট্যাটাসটি সরিয়ে

নেওয়া হয়। পরে জানা যায়, ফারজানা মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বুবলীও এ ঘটনার প্রতিবাদ জানান। বলেন, তার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছে একটি চক্র।

এদিকে টিএম ফিল্মসে দেখা যাবে ঢাকাই সিনেমার দুই নায়িকা পরীমণি ও শবনম বুবলীকে। ‘খেলা হবে’ নামে এ সিনেমাটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু। এতে আরও অভিনয় করেছেন মুশফিক ফারহান, আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD