শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

সেই সোহেল রানার জামিন স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

অর্থপাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বরখাস্ত জেলার সোহেল রানা বিশ্বাসকে দেয়া হাইকোর্টের জামিন ৩০ জুন পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার আদালত মঙ্গলবার এ আদেশ দেন।

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী এএম আমিন উদ্দিন, আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও সাকিলা রওশন।

পরে খুরশীদ আলম খান বলেন, সোহেল রানাকে হাইকোর্টে দেয়া জামিনে ৩০ জুন পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন চেম্বার আদালত। আর জানতে চেয়েছেন কতদিনের মধ্যে দুদক এ মামলায় অভিযোগপত্র দিতে পারবে।

গত ১৬ জুন পাসপোর্ট জমা দেয়ার শর্তে পুলিশ প্রতিবেদন না হওয়া পর্যন্ত বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোহেল রানাকে জামিন দেন। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক।

২০১৮ সালের ২৬ অক্টোবর দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার ‘অবৈধ’ টাকা ও ফেনসিডিলসহ সোহেল রানা বিশ্বাসকে আটক করে রেলওয়ে পুলিশ। এ ছাড়া তার কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথিও উদ্ধার করা হয়।

পরে সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানার এসআই মো. আশ্রাফ উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে মাদক ও অর্থপাচার আইনে দু’টি মামলা করেন। এ ঘটনার পর কারা কর্তৃপক্ষ সোহেল রানাকে বরখাস্ত করে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD