শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘প্রেম’ বিতর্কের পর ইমরানের সঙ্গে দীঘি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

কয়েকদিন আগেই প্রেমের গুঞ্জন ওঠে প্রার্থনা ফারদিন দিঘীর। মাহিমিন রাশিদ নামের এক তরুণের ফেসবুক আইডিতে তার সঙ্গে দীঘির বেশকিছু অন্তরঙ্গ ছবি দেখা যায়। ছবিগুলোর কোনোটায় কাঁধে মাথা রেখে সমুদ্র দেখতে দ্বেখা গেছে দীঘিকে। আবার কোনোটায় খুনসুটিময় মুহূর্তে ধরা পড়েছেন তারা।

ছবিগুলো দেখে নেটাগরিকদের মন্তব্য ছিল, প্রেম করছেন দীঘি। তবে বিষয়টিকে প্রেম বলে স্বীকার করতে নারাজ দীঘি। সম্পর্কটিকে বন্ধুত্ব বলে তখন অভিহিত করেন তিনি। প্রেম বিতর্কের রেশ না কাটতেই গায়ক ইমরান মাহমুদুলের সঙ্গে নাম জড়াল তার।

তবে এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। কেননা ইমরানের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন দীঘি। ‘চোখে চোখে’ শিরোনামের এ গানে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পূজা। ভিডিওতে ইমরান, পূজা ও দীঘি ছাড়াও অভিনয় করেছেন জিলানী। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

গানটি নিয়ে দীঘি বলেন, ‘গানটা খুবই সুন্দর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। ইমরান ভাইয়ের সাথে আমার এটাই প্রথম কাজ। দারুণ অভিজ্ঞতা হলো। আমার খুব ভালো লেগেছে কাজটা করে। আশা করি, সবার গানটা খুব ভালো লাগবে।’
ইমরান বলেন, ‘ইমরান ভাইয়ের সাথে প্রায় ৫ বছর পর আবার একটা গান করলাম। মনে হলো অনেক দিন পর খুব ভালো একটা কাজ করলাম। আশা করি, সবার খুব ভালো লাগবে।’

পূজা বলেন, ‘ইমরান ভাইয়ের সাথে প্রায় ৫ বছর পর আবার একটা গান করলাম। মনে হলো অনেক দিন পর খুব ভালো একটা কাজ করলাম। আশা করি, সবার খুব ভালো লাগবে।’

গানটির কথা লিখেছেন ভারতের পীযুষ দাস আর তাতে সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD