শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভারতে কেমন চলছে প্রিয়তমা, জানালেন পরিবেশক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

গত সপ্তাহে ভারতের তিন রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি। চলচ্চিত্রে বাংলাদেশের তারকা শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। সেখানে ৩ তারিখ মুক্তির পর থেকেই শোনা যাচ্ছিল খুব একটা ভালো চলছে না সিনেমাটি। দর্শক টানতে পারছে না সিনেমাটি।

এটা নিয়ে দেশের সংবাদমাধ্যমে বেশ কিছু সংবাদও প্রকাশ করা হয়েছে। কিন্তু আসলে কেমন চলছে?
বিষয়টি জানতে যোগাযোগ করা হয় সিনেমাটির ভারতীয় পরিবেশক এসএসআর সিনেমাস প্রাইভেট লিমিটেডের সঙ্গে। প্রতিষ্ঠানটির পরিচালক শতদ্বীপ সাহা বলেন, ‘বাংলাদেশ যেসব সংবাদ বেরিয়েছে সেগুলো সঠিক নয়। সিনেমা মোটামুটি চলছে।

তবে যদি আরো আগে আমদানি করতে পারতাম তাহলে আরো ভালো ব্যবসা হতো।’
তিনি জানান, তিনটি রাজ্যের ৪০টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে সামনের সপ্তাহে কিছু হল কমবে, কারণ অনেক হলে উঠবে সালমান খানের ‘টাইগার ৩’। অবশ্য তার দাবি, এক সপ্তাহ পরে আবার হল বাড়বে ‘প্রিয়তমা’র।

শতদ্বীপ বলেন, ‘যেটুকু ব্যবসা করছে, মোটামুটি সন্তুষ্ট আমরা।’ পাশাপাশি অনলাইন প্রচরণায় শাকিব ও ইধিকা পাল দুজনই সহযোগিতা করছেন বলে জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD