শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না তাসকিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপে বাংলাদেশের পেস বোলিং নিয়ে আকাশ সমান আশা ছিল। সেটা শুধু মুখের কথায় না। গত দুই বছরে পেসারদের পারফরম্যান্সের কারণেই এই আশার বেলুন উড়েছিল। কিন্তু মোটা দাগে হতাশ করেছেন তাঁরা।

বিশেষ করে তাসকিন আহমেদ। বাংলাদেশের পেস বোলিং লাইনআপের অবিসংবাদিত নেতা ধরা হচ্ছিল তাঁকে। কিন্তু তাসকিন প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেননি। কাঁধের পুরনো চোট আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

বিশ্বকাপেও ভুগিয়েছে এই চোট। দুই ম্যাচ তাই একাদশের বাইরে ছিলেন।
যে সাত ম্যাচ খেলেছেন, সেখানেও চোটের ছায়া ছিল। নইলে ঘণ্টায় ১৪০ কিমি গতিতে বোলিং করা তাসকিন বিশ্বকাপে ১৩৫ কিমির আশপাশে বোলিং করেছেন।

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে চোটের কারণে পুরো ছন্দ না পাওয়ার কথা তাসকিন নিজেই জানিয়েছেন, ‘চোট নিয়ে খেলছিলাম, ছন্দ পাচ্ছিলাম না… এর মধ্যে মার্জিন (ভুল ও ঠিক লাইন-লেংথের) ছোট ছিল। সব মিলিয়ে একটি কঠিন টুর্নামেন্ট গেছে। আমি খুব ভুগছিলাম, কারণ আমার কাঁধে কিন্তু ‘টিয়ার’ আছে। এটা নিয়ে চালিয়ে যাচ্ছি।’
ফিট হয়ে ওঠার জন্য দোয়ার সঙ্গে আরো একটা দুঃসংবাদের কথাও শুনিয়েছেন তাসকিন, ‘এই সিরিজটা (ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ) খেলতে পারব না।

কিছু তো করার নেই। বিশ্রাম নিয়ে ও পুনর্বাসনপ্রক্রিয়া শেষ করে চেষ্টা করতে হবে ছন্দে ফেরার। এই সিরিজটা বাদ দিলে আশা করি নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারব।’
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের প্রথমটি শুরু হবে আগামী ২৮ নভেম্বর থেকে। পরেরটি ৬ ডিসেম্বর। এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD